বিএনপির চার নেতার জামিন শুনানি সোমবার
আগামীকাল সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের জামিন আবেদনের শুনানি হবে।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালত বিএনপির চার নেতার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ ধার্য করেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরার বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং শাহজাহানপুরের বাসা থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। পরদিন শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় এ দুই নেতাকে গ্রেফতার দেখায় ডিবি।
আরও পড়ুনঃ স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির সংসদ সদস্যরা





